মামা-ভাগনের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মামা ও তাঁর এক ভাগনে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জহিরাবাদ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আলী আক্কাছ। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন আইনজীবী মঞ্জুর মোর্শেদ, যিনি আক্কাছের ভাগনে। মামা আক্কাছের প্রতীক নৌকা; ভাগনে মঞ্জুরের প্রতীক আনারস। মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও আক্কাছের বক্তব্য পাওয়া যায়নি। তবে মঞ্জুর মোর্শেদ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ী হবেন। এখানে কাল ভোট।