মাহমুদুর রহমানকে দেখতে হাসপাতালে খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে আজ ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপির সৌজন্যে
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে আজ ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপির সৌজন্যে

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, আজ রাতে খালেদা জিয়া ওই হাসপাতালে মাহমুদুর রহমানকে দেখতে যান। এ সময় তাঁর সঙ্গে দলের অন্য নেতারাও ছিলেন। হাসপাতালে গিয়ে খালেদা জিয়া মাহমুদুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

২৩ নভেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পান মাহমুদুর রহমান। ২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে ছিলেন।