মাহমুদুল হক সভাপতি, হযরত আলী সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ সম্পাদক  ও   সভাপতি
সাধারণ সম্পাদক ও সভাপতি

ত্রিবার্ষিক সম্মেলনের দুই দিন পর শেরপুর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সাবেক সাংসদ মাহমুদুল হককে সভাপতি ও যুগ্ম আহ্বায়ক হযরত আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে শেরপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মাহমুদুল হক ও হয়রত আলী যথাক্রমে দলের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা অনুমোদন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত সোমবার অনুষ্ঠিত সম্মেলনের দিন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব খায়রুল কবিরসহ কেন্দ্রীয় নেতারা কমিটির বিষয়ে তৃণমূলের নেতাদের লিখিত মতামত নেন। পরে কেন্দ্র থেকে মাহমুদুল হক ও হযরত আলীকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হক বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সব নেতাকর্মীর সঙ্গে আলোচনা করে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে।