প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিকে উপলক্ষ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া গতকাল বুধবার বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা সদরে মহড়া দেন। পরে কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থককে নিয়ে তিনি বিক্ষোভ মিছিলে অংশ নেন। খাগড়াছড়ি সদরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আদালত সড়ক, শাপলা চত্বর হয়ে কলাবাগানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।