প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সোমবার মাদকমুক্ত উপজেলা এবং জুয়া বন্ধের দাবিতে মিছিল করেছেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন মহল্লার সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহসভাপতি আবু বক্কর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, কলেজ ছাত্রলীগের নেতা সোহেল, সৌগির আহম্মেদ প্রমুখ অংশ নেন।