মিছিল পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা ও নগরের নবগঠিত কমিটির মিছিল পণ্ড হয়ে গেছে। গতকাল শনিবার বিকেলে নগরের রেজিস্ট্রি মাঠে সমাবেশ শেষে মিছিল নিয়ে কোর্টপয়েন্টের কাছে পৌঁছামাত্র মিছিলের পেছনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ছোটাছুটি শুরু করেন। পরে পুলিশি ধাওয়ায় মিছিলকারীরা কোর্টপয়েন্ট এলাকা ত্যাগ করেন। কেন্দ্র থেকে প্রায় এক যুগ পর গত ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের নগর ও জেলা কমিটি ঘোষণা করা হয়। সিলেট ছাত্রদলে দুটি পক্ষ রয়েছে। গত শুক্রবার ছাত্রদলের ‘বিদ্রোহী’ পক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে শোভাযাত্রা করেন। গতকাল জেলা ও নগর কমিটির উদ্যোগে মিছিলটি বের করা হয়েছিল।