মিছিল পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের বাধায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের ধাক্কায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আহত হয়েছেন। তিনি পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জেলা বিএনপির স্বনির্ভর সম্পাদক সরদার কামরুজ্জামান বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় দায়ের করা গাড়ি পোড়ানো মামলা প্রত্যাহার এবং ওই মামলায় অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদল জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। পুলিশের বাধার কারণে নেতা-কর্মীরা মিছিল করতে পারেননি। পিরোজপুর প্রতিনিধি