মিছিল-সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি মিছিল বের হয়ে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক।