মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ নভেম্বর উপলক্ষে ‘সিপাহি জনতার গণ-অভ্যুত্থানের ৪১ বছর’ শিরোনামে পঞ্চগড় জেলা জাসদ (একাংশ) গতকাল সোমবার মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনারে শেষ হয়। সেখানে জেলা জাসদের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন।