মিছিলে লাঠিপেটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে দলের নেতা-কর্মীরা গতকাল সোমবার বিকেল পাঁচটায় শহরের বাবর আলী গেট এলাকায় মিছিল বের করেন। এ সময় মিছিলে পুলিশ বাধা দেয়। মিছিলটি এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে দলের আহত নেতা সাফিনকে আটক করে নিয়ে যায় পুলিশ। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম উল হাসান বলেন, মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে দলের এক নেতাকে ধরে নিয়ে গেছে। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, কিছু নেতা-কর্মী মিছিল বের করেছিলেন। পুলিশ দেখে তাঁরা দৌড় দিয়েছেন। কোনো লাঠিপেটা করা হয়নি। এ ঘটনায় একজনকে ধরা হয়েছে।