মিছিলের মৌখিক অনুমতি পেল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিলের জন্য লিখিত না পেলেও মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ঈদ-পরবর্তী আন্দোলন কর্মসূচির সঙ্গে ঘোষিত হয়েছিল এই কালো পতাকা মিছিল।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কাল শনিবার দেশব্যাপী কালো পতাকা মিছিল করবে বিএনপি। এ জন্য পুলিশের কাছ থেকে বিএনপি মৌখিক অনুমতি পেয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীতে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে থেকে ওই মিছিল শুরু হবে।