মির্জা ফখরুল আগুন-সন্ত্রাসীদের জন্য কাঁদছেন: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ । ফাইল ছবি
হাছান মাহমুদ । ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগুন–সন্ত্রাসী ও পেট্রলবোমা হামলাকারীদের জন্য কাঁদেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, পেট্রলবোমার আঘাতে যাঁরা মারা গেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের জন্য মির্জা ফখরুল কাঁদেন না।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

আওয়ামী লীগের অন্যতম এই মুখপাত্র বলেন, মির্জা ফখরুল আজ কর্মীদের দুরবস্থা দেখে কাঁদছেন। অথচ তাঁরাই ঘুমন্ত নিরীহ মানুষের ওপর বোমা মেরেছিলেন। সন্ত্রাসীদের জন্য মায়াকান্না বন্ধ করুন।

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের অপহরণ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার পরে বিএনপি রাজনীতি করতে চেয়েছিল। ১৮ ঘণ্টা পরে উদ্ধার হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছে।