মির্জা ফখরুল কাশিমপুর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে একটি প্রিজনভ্যানে করে তাঁকে কারাগারের পার্ট-২-এ নেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাবিধি অনুসারে ডিভিশন দেওয়া হয়েছে মির্জা ফখরুলকে। স্ত্রী রাহাত আরা বেগম সকালে কারাগারে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন।
জাতীয় প্রেসক্লাবে গত মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে বের হওয়ার পর পুলিশ মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় করা মামলায় জামিন নামঞ্জুর করে বুধবার তাঁকে কারাগারে পাঠানো হয়।