মির্জা ফখরুল দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির প্রতিনিধিদের নেতৃত্ব দেন। ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির প্রতিনিধিদের নেতৃত্ব দেন। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন। চিকিৎসা ও একটি সেমিনারে অংশ নিতে তিনি সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে মির্জা ফখরুল সিঙ্গাপুর এয়ারলাইনসে দেশে ফেরেন। ৩ অক্টোবর রাতে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান।

মির্জা ফখরুল সিঙ্গাপুরে চিকিৎসা শেষে অস্ট্রেলিয়ায় এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) একটি সেমিনারে যোগ দিতে যান। তিনি এই সংস্থার ভাইস চেয়ারম্যান।