মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার রাতে সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে গেছেন। বাংলাদেশ সময় রাত নয়টায় সিঙ্গাপুর থেকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। সঙ্গে তাঁর স্ত্রী রাহাত আরা রয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গত রাতে প্রথম আলোকে এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গেছেন।