মির্জা ফখরুল সিঙ্গাপুর গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তিনি ঢাকা ছাড়েন।
মির্জা ফখরুলের সঙ্গে তাঁর স্ত্রীও রয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি মির্জা ফখরুলের দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।