মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসার জন্য গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়েছে। তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মির্জা ফখরুলকে বিএসএমএমইউতে ভর্তির আদেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে আনা হয়েছে।
এ ছাড়া তাঁকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন আদালত। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন), উপ-কারা মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক ও কাশিমপুর কারাগারের (পার্ট-২) উপ-কারাধ্যক্ষকে (ডেপুটি জেলার) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়।