প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ফেনী জেলা শাখার দুদিনব্যাপী সম্মেলন গতকাল শুক্রবার শেষ হয়েছে।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ফয়েজুল হক মিলকীকে সভাপতি ও মহিবুল হক চৌধুরী রাসেলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে সম্মেলন শুরু হয়।
সম্মেলনের শেষ পর্বে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ফয়েজুল হক মিলকী। এতে অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ ও মাকসুদা আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সম্পাদক মহিবুল হক চৌধুরী।