মিষ্টি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাকির হোসেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ ঘটনায় খুশি হয়ে গত রোববার রাত ১০টার দিকে মৌলভীবাজার শহরে ছাত্রলীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেন। মিছিলটি শহরের চৌমোহনা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতা-কর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান এবং মিষ্টি বিতরণ করেন।