মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে মামলার পাঁয়তারা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরে এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপির নেতা-কর্মীদের নতুন করে মামলায় জড়ানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে হান্নান শাহ সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। জাতীয়তাবাদী তৃণমূল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান।
মুক্তিযুদ্ধ নিয়ে যারা বিতর্কিত মন্তব্য করবে তাদের বিরুদ্ধেও মামলা হবে—একাধিক মন্ত্রীর এমন মন্তব্যের জবাবে হান্নান শাহ বলেন, তাঁরা কি রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে জানেন? রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরে এখন মুক্তিযুদ্ধের দোহাই ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপির নেতা-কর্মীদের নতুনভাবে উৎপীড়ন এবং অন্যায়ভাবে তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়ার পাঁয়তারা করছে।
হান্নান শাহ বলেন, আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় সম্মেলনের তারিখ ঠিক হয়েছে। সম্মেলন সফল করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে।