প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরাদ চৌধুরী (সেলিম) কে সভাপতি ও আওরঙ্গজেব হোসেন রাব্বীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ‘রানীনগর উপজেলা প্রেস ক্লাব’ গঠন করা হয়েছে। গত শনিবার ক্লাব অফিস কক্ষে জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এক সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন: সহসভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন ও আবদুল মালেক, কোষাধ্যক্ষ ছানোয়ার জাহান মামুন, দপ্তর সম্পাদক বুলেট হোসেন, ক্রীড়া, সংস্কৃতি ও প্রচার সম্পাদক আবদুল খালেক, কার্যনির্বাহী সদস্য: সাদেকুল ইসলাম, ইউনুছ আলী দুলাল, আখেরুজ্জামান উজ্জল, আবদুর রহমান রাজু, মিরাজুল ইসলাম ও মনোরঞ্জন চন্দ্র। বিজ্ঞপ্তি।