মে দিবসে ঢাকার নয়াপল্টনে শোভাযাত্রা করবে শ্রমিক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি জাতীয়তাবাদী শ্রমিক দল। এ কারণে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল।

আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এ কথা জানান।

নুরুল ইসলাম খান বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য অনেক আগেই অনুমতি চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করেছিলেন। এই আবেদনের কোনো জবাব তাঁরা এখন পর্যন্ত পাননি। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বেলা ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শ্রমিক শোভাযাত্রা করা হবে। এ জন্য মহানগর পুলিশকে অবহিত করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক, আতাউর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।