মেঘনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলামকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে গতকাল আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।
মেঘনা থানা-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মানিকারচর ইউনিয়নের করিমাবাদের নতুন সড়কে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। সম্প্রতি কালভার্ট নির্মাণের কাজে বাধা দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম। এই কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল বেলা তিনটার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী অনিল চন্দ্র বিশ্বাস তাঁর বিরুদ্ধে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার তাঁকে গ্রেপ্তার করে।