মেয়র নাছিরকে নিজ গ্রামে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ উপজেলা ফটিকছড়ির উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ গ্রাম রায়পুরে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।
মেয়র নির্বাচিত হতে সহযোগিতার জন্য উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মফিজ উদ্দিন।
সমাজসেবক মুহাম্মদ আজম মনসুরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক লোক যোগ দেন।