মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তই থাকছেন মোসাদ্দেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে আপাতত সাময়িক বরখাস্তই থাকছেন বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকারের আদেশ স্থগিত করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশ গতকাল বৃহস্পতিবার স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল এ আদেশ দেন।