মেয়রকে ছাত্রশিবিরের বই উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে বই উপহার দিয়েছে ছাত্রশিবির। বইটির নাম রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের নেতারা আনুষ্ঠানিকভাবে বইটি মেয়রের হাতে তুলে দেন।

ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের প্রচার সম্পাদক আসাদুজ্জামানের পাঠানো বিবৃতি থেকে জানা গেছে, নগরের দড়িখরবোনা এলাকায় মেয়রের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের নেতারা মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শিবিরের নেতারা ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বইটি মেয়রের হাতে তুলে দেন।

সেখানে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি নাফিস রাইয়ান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। মেয়র বইটি নিয়ে শিবিরের মহানগর নেতাদের ধন্যবাদ জানান। তিনি তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চলমান রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।