মেলান্দহ পৌর বিএনপির সভাপতির আ.লীগে যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র দিদার পাশা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সভায় মেলান্দহ পৌর বিএনপির সভাপতি দিদার পাশা আওয়ামী লীগে যোগদান করেন। মির্জা আজম তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ও মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ও শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা।