মেহেরপুরে হাবিবুর রহমানের প্রার্থিতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে উচ্চ আদালতে আপিল করে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রতীক পেয়েছিলেন হাবিবুর রহমান। সেই প্রার্থিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ।
গতকাল বুধবার দুপুরে এ-সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন কার্যালয়ে এসেছে।
সহকারী রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান প্রার্থিতা স্থগিতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, উচ্চ আদালতের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। একই আদালতের আপিল বিভাগের চেম্বার জজ তা স্থগিতের আদেশ দিয়েছেন। বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে।
হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর উচ্চ আদালতে আবারও আবেদন করা হয়েছে। আশা করছি আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবারও আদেশ পাব।’