মৌলভীবাজার বিএনপির একাংশের সম্মেলন, দুটি কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানীর নেতৃত্বাধীন মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। পরে সম্মেলনে ওই অংশের উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়।
শহরের শাহ মোস্তফা সড়কে খালেদা রব্বানীর বাসার সামনে বিএনপির নেতা ও পৌর কাউন্সিলর আয়াছ আহমদ সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে মুহিতুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী। বিএনপি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফয়জুল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন, আখাইলকুরা ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমদ প্রমুখ বক্তৃতা করেন।
শেষে আয়াছ আহমদকে সভাপতি ও আলাউদ্দিন রানাকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা এবং এম এ রকিবকে সভাপতি ও বদরুল আলমকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির কমিটি করা হয়েছে।
সম্মেলনের সভাপতি আয়াছ আহমদবলেন, ‘সভাপতি-সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদ নির্বাচিত করা হয়েছে। পরে আলাপ-আলোচনার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।’