মেয়র ও কাউন্সিলর পদে ৬০ জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে গত দুই দিনে ৬০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এঁদের মধ্যে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পাটওয়ারী, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের নেতা আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের নেতা নিয়ামুল করিম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বর্তমান মেয়র মোস্তফা কামাল এবং পৌর বিএনপির সহসভাপতি ফারুক হোসেন মিয়াজী। এ ড়া ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।