প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ১০টি পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ড প্রার্থীদের নাম চূড়ান্ত করে।
বৈঠকের পর দলটির দপ্তর থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আগামী ৭ আগস্ট এই পৌরসভাগুলোতে ভোট গ্রহণ করা হবে।
আওয়ামী লীগ যাঁদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে, তাঁরা হলেন—ইউনূছ আলী (ঘোড়াঘাট, দিনাজপুর), ময়নুল হক (ডোমার, নীলফামারী), আবু সালেহ মো. তাজিমুল হক (পীরগঞ্জ, রংপুর), শহিদুল বারী খান (সোনাতলা, বগুড়া), আবদুল বাতেন (বেড়া, পাবনা), লিপি খানম (লোহাগড়া, নড়াইল), আবদুল ওহাব খলীফা (গলাচিপা, পটুয়াখালী), শহিদুজ্জামান খান (ঘাটাইল, টাঙ্গাইল), ইমতিয়াজ বিন মুছা (কুলিয়ারচর, কিশোরগঞ্জ) ও সিরাজুল ইসলাম (নড়িয়া, শরীয়তপুর)।