প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে গতকাল সোমবার মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মকছুদ মিয়া ও বিএনপির মহিউদ্দিন মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ সরওয়ার আজম ও বিএনপির ‘বিদ্রোহী’ মোহাম্মদ হামিদুল হক। এ ছাড়া সরজিনা আক্তার নামের এক প্রার্থী গতকাল মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে গতকাল তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, আগামী বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে আগামী ৫ মার্চ।