প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম, বিএনপি মনোনীত জামাল উদ্দিন, জাতীয় পার্টি মনোনীত মজিবুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু নাছের, নাছির উদ্দিন ও শেখ সেলিম।