মেয়র মান্নান ও আরিফুলের পাশে ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তি পাওয়া গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নান ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দেখতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই মেয়রকে দেখতে যান ফখরুল। এ সময় তিনি দলের ওই দুই নেতার পাশে কিছু সময় কাটান ও তাঁদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

গতকাল শুক্রবার এম এ মান্নান জামিনে কারামুক্ত হন। গত বুধবার কারামুক্ত হন আরিফুল। কারামুক্তির পর তাঁরা দুজনই চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।