মেয়র মান্নানের বিরুদ্ধে দুদকের মামলার প্রতিবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় দুদকের মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল সোমবার দুপুর ১২টায় গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেহেদি হাসান ওরফে এলিসের নেতৃত্বে জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ‘সকল মিথ্যা মামলা প্রত্যাহারের’ দাবিতে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর নগরীর জোড়পুকুরপাড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন গাজীপুর মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আনোয়ার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত রোববার দুদকের উপপরিচালক মো. সামছুল আলম জয়দেবপুর থানায় একটি মামলা করেন। এ নিয়ে মান্নানের বিরুদ্ধে ৩০টি মামলা হলো।