মেয়াদোত্তীর্ণের ১৫ বছর পর কমিটি বিলুপ্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ ও নাটোর পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নাটোর জেলা ছাত্রলীগ গত রোববার ইফতার-পরবর্তী এক সভায় এই ঘোষণা দেয়। মেয়াদোত্তীর্ণ হওয়ার অন্তত ১৫ বছর পর বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান বলেন, বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০০০ সালে। এক বছরের জন্য ওই কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ। ছাত্রলীগের নাটোর পৌর কমিটির মেয়াদও গত ডিসেম্বরে শেষ হয়েছে।
জেলা ছাত্রলীগের নেতা আরও বলেন, কমিটি দুটি বিলুপ্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন কমিটি গঠনের জন্য ছাত্রলীগের আগ্রহী নেতাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। ছাত্রলীগের এই সিদ্ধান্ত গত রোববার রাতেই জেলা ছাত্রলীগের ফেসবুক পাতায় যুক্ত করা হয়েছে। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের স্বাক্ষর রয়েছে।