মোদি-খালেদা বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। আজ রোববার বিকেল চারটায় ঢাকার সোনারগাঁও হোটেলে এ বৈঠক হওয়ার কথা।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য বিএনপির চেয়ারপারসন দলের পাঁচ নেতার নাম প্রাথমিকভাবে মনোনীত করেছেন। তাঁরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক দুই সচিব সাবিহ উদ্দিন আহমেদ ও শমসের মবিন চৌধুরী।
বিএনপির দায়িত্বশীল একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘ম্যাডাম যদি মনে করেন সীমিত সংখ্যক সদস্য নিয়ে যাবেন, তাহলে প্রতিনিধির সংখ্যা কমতে পারে।’