মোদির বৈঠকে থাকতে পারে বিএনপির ৬ সদস্যের দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। কাল রোববার বিকেল চারটায় ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের পাঁচজন নেতার নাম প্রাথমিকভাবে মনোনীত করেছেন। তাঁরা হলেন: দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।