প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দশক পর গতকাল শনিবার অনুষ্ঠিত হলো শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মো. মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম জিন্নাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬৭ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
এর আগে গতকাল দুপুরে উপজেলা সদরের কল্পনা সিনেমা হল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সভাপতিত্ব করেন নকলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান।