মৌলভীবাজারে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান পরিচালনার জন্য গতকাল মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কে একটি কার্যালয় উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান l ছবি: প্রথম আলো
বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান পরিচালনার জন্য গতকাল মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কে একটি কার্যালয় উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান l ছবি: প্রথম আলো

মৌলভীবাজারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান চলছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কে পৌর বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহের জন্য নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান আনুষ্ঠাকিভাবে কেন্দ্রের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এম এ মুকিত, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আক্তার চৌধুরী, সহসাধারণ সম্পাদক হেলু মিয়া, দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান ও যুগ্ম সম্পাদক মনোয়ার আহমদ রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সৈয়দ ফয়সল প্রমুখ।

মো. ফখরুল ইসলাম বলেন, গত রোববার সদর উপজেলা কমিটির উদ্যোগে বাহারমর্দান গ্রাম থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। তাঁদের লক্ষ্য হচ্ছে ১৫ আগস্টের মধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ২০০ জন এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১০০ জন করে সদস্য করা।