ময়মনসিংহ জেলা ও বাকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ জেলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রলীগের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মাস খানেক আগে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বাকৃবি ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। আজ কমিটি বাতিলের ঘোষণা এলো। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
কমিটি বাতিলের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ জেলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের কাছে ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এরপর ওই দুটি শাখার কমিটি ঘোষণা করা হবে।