ময়মনসিংহ-১ ও ৩ আসনে ভোট ১৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের শূন্য ঘোষিত ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ দুটি আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২০ জুন। মনোনয়নপত্র বাছাই ২২ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ জুন। কমিশন সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১১ মে সাবেক সাংসদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ আসন শূন্য ঘোষিত হয়। ২ মে মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য ঘোষিত হয়।