ময়মনসিংহের দুই আসনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) উপনির্বাচনে জুয়েল আরেং এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নাজিম উদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জুয়েল আরেং প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ছেলে। আর নাজিম উদ্দিন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই দুজনকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহ-১ আসনে ২০ জন ও ময়মনসিংহ-৩ আসনে ২১ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় বোর্ড তাঁদের সাক্ষাৎকার নেয়। পরে প্রার্থী চূড়ান্ত করা হয়।
এই দুটি আসনে আগামী ১৮ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।