ময়মনসিংহের দুই আসনেই আ.লীগ প্রার্থী জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ময়মনসিংহ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আরেং ১ লাখ ৭০ হাজার ৭৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন আপেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৩৩৮ ভোট।
ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ ১ লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) শামছুজ্জামান জামাল পেয়েছেন ৪ হাজার ৩৭২ ভোট।
গত ২ মে ময়মনসিংহ-৩ আসনের সাংসদ মজিবুর রহমান ফকির এবং ১১ মে ময়মনসিংহ-১ আসনের সাংসদ ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা যান। তাঁদের শূন্য আসনে আজ সোমবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।