প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একাত্তর ও পঁচাত্তরের শত্রুদের নেত্রী খালেদা জিয়া। তিনি যত দিন উসকানি দেবেন, তত দিন তাঁকে নিবৃত রাখা হবে।
গত শনিবার রাতে ফরিদপুরের জসীম উদ্যানে জসীম পল্লিমেলার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে যত দিন জঙ্গি, রাজাকার থাকবে, তত দিন তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জেলা প্রশাসক সরাফত আলীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পল্লিকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী এ মেলার আয়োজক জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন।