যথারীতি আবার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আগামী রোববার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ২০–দলীয় জোট। সারা দেশে চলা অবরোধের পাশাপাশি যথারীতি এই হরতালও চলবে।

রোববার হরতাল–অবরোধের পাশাপাশি একই সঙ্গে সব জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের প্রত্যেক ওয়ার্ডে ‘গণমিছিল’ করা হবে বলে ২০–দলীয় জোটের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে। জোটের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করে বিবৃতি পাঠিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

কয়েক সপ্তাহ ধরে ২০–দলীয় জোট সপ্তাহের প্রথমে ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়ে পরে বাড়িয়ে সে কর্মসূচি সপ্তাহের শেষ দিন পর্যন্ত নিয়ে গেছে। এর মধ্যে গত দুই সপ্তাহে হরতালের পাশাপাশি বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। কয়েকটি ঝটিকা মিছিলও করে জোটটি। এবার বিক্ষোভ মিছিলের বদলে দেওয়া হয়েছে ‘গণমিছিল’ কর্মসূচি।