যশোর জেলা আ.লীগের সম্মেলন ১২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছর পর যশোর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি তিন বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্মেলন সফল করার জন্য গত রোববার দলীয় কার্যালয়ে জেলা কমিটির বর্ধিত সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আলী রেজা রাজু। সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারসহ দলের বিভিন্ন পর্যায়ের ৩৮ নেতা।

জেলা কমিটির দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম বৈঠক শেষে বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে ১২ ফেব্রুয়ারি জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সেই সঙ্গে কেন্দ্রীয় আরও ১০ জন নেতা থাকবেন।

এদিকে সভা থেকে জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা কমিটির সদস্য আবদুল ওহাবকে বের করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। মীর জহুরুল ইসলাম বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করেছেন, তাঁদের সভায় ডাকা হয়নি।