যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য আগ্রহী মনোনয়নপ্রত্যাশীদের আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এ আবেদনপত্র জমা দিতে হবে।

আজ বুধবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে শাহ হাদিউজ্জামানের মৃত্যুতে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে শূন্যতা সৃষ্টি হয়।