যুক্তরাজ্যের ভিসা অফিস ঢাকায় স্থানান্তরের আহ্বান রওশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ভিসা অফিস ঢাকায় স্থানান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
গতকাল বুধবার বিকেলে রওশন এরশাদের সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে যুক্তরাজ্যের নবনিযুক্ত হাইকমিশনার অ্যালিসন ব্লেইক দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রওশন এরশাদের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এক প্রশ্নের জবাবে হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বাংলাদেশিদের জন্য ভিসা-প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম, মামুনুর রশিদ, নূর-ই-হাসনা লিলি চৌধুরী প্রমুখ।