যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শিক্ষা নিন: হানিফ
বিএনপিকে ‘নীতিবিবর্জিত দল’ বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এই নির্বাচন থেকে আপনারা শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। এটাই শিক্ষা নিন যে জনগণই সব ক্ষমতার মালিক। জনগণের বাইরে ষড়যন্ত্র করে কিছু হয় না।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শিক্ষা নিন’—আওয়ামী লীগকে বিএনপির নেতা রুহুল কবির রিজভীর এমন পরামর্শের পরিপ্রেক্ষিতে হানিফ পাল্টা পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।